• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নওগাঁর ধামইরহাটে সড়কের উপরে পড়ে থাকা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আতাউর শাহ্ :
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সড়কের উপর থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহাদাত হোসেন (২৮) পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. খোকার ছেলে। শাহাদাত হোসেন ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় আনেন। নিহতের পাশেই আটোরিকশার কিছু যন্ত্রাংশ পাওয়া গেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানে কেনা-বেচা শেষে গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রি দায়ের করা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category