• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কলারন এলাকায় মালবাড়ি নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে পিরোজপুর-কলারন-সন্ন্যাসী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ জুন) ভোর রাত ৪টার দিকে। স্থানীয় শিক্ষক তৌহিদুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে।
ব্রিজটি ভেঙে পড়ার ফলে ইন্দুরকানী, কলারন ও সন্ন্যাসী এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির ওপর দিয়ে ৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাকটি ব্রিজে উঠলে তা ভেঙে পড়ে।
ট্রাকটি এখনো ব্রিজসহ খালে পড়ে আছে। কয়লা পরিবহনকারী প্রতিষ্ঠান ‘আরওয়ান ব্রিকস’-এর মালিক মারুফ বিল্লাহ জানান, খুলনার নওপাড়া এলাকা থেকে ট্রাকটি ২০ মেট্রিক টন কয়লা নিয়ে রওনা হয়। ব্রিজটি ঝুঁকিপূর্ণ জানার পরও চালক ট্রাক নিয়ে উঠলে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রাক উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।”
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, “আবহাওয়া খারাপ থাকায় এখনো উদ্ধার কাজ শুরু করা যায়নি। তবে ট্রাক মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। দ্রুতই উদ্ধার কাজ শুরু করে সড়ক যোগাযোগ পুনরায় চালু করা হবে।”
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী জানান, “খবর পাওয়ার পরপরই সড়ক বিভাগকে জানানো হয়েছে। বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে সড়ক যোগাযোগ সচল করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category