• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বদলগাছীতে সিএনজি-ভটভটি মুখোমুখি সংর্ঘষে নিহত ২

আতাউর শাহ্ :
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে বদলগাছী- জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা
নওগাঁ প্রতিনিধি: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- নওগাঁ জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল।
জেলা খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৮টি স্টল সাজানো হয়েছে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহনের নিয়ম। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করছে। তাই পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category