সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন হতে আবারও লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৬নং কয়রা পুলিশ ফাঁড়ির পাশ্ববর্তী শশান কালি মন্দিরের মাঠে ৯ ফুট লম্বা অজগর সাপটি স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। এর আগেও একই স্থান হতে আর একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। সাপটি উদ্ধারকালে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্য, সিপিজি, ভিটিআরটি সদস্য সহ বন রক্ষীরা উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির অধিনস্থ টানা ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।
কয়রার পুঃন খননকৃত খালের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় আমাদী ইউনিয়নের হাতিয়ার ডাঙ্গা গ্রামের কোরাকাটা-কাটাখালী খাল পুঃন খননের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (নব পল্লব) প্রকল্পের বাস্তবায়নে ১২৭৬ মিটার পুঃন খননকৃত খালের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস অফিসার সমীর কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার ওহাহিদুল ইসলাম, আমাদী পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ আব্বাস উদ্দীন, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, এন আর এম শিহাব বিন হাবিব, কৃষক,কার্তিক চন্দ্র মন্ডল, স্মৃতি রেখা বৈদ্য, প্রমূখ। স্থানীয়রা জানায়, খালটি পুঃন খননের মাধ্যমে খালের পানি দিয়ে ৫,শ বিঘা জমিতে ফসল উৎপাদন করা সম্ভাব হবে। হাতিয়ার ডাঙ্গা গ্রামের কৃষক কার্তিক চন্দ্র মন্ডল বলেন, আমাদের এলাকায় ধান চাষের পাশাপাশি প্রচুর পরিমানে তরমুজ চাষ হয়। কিন্তু পানি সংকটে ফসলের অনেক ক্ষতি হয়। আমার কোরাকাটা -কাটাখালী খাল খননের জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এবার হয়তো চাষাবাদে ভালো ফল পাবো। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি সেচ ও পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা হচ্ছিল। খাল খননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।