• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু কাল, দেখবেন যেখানে

স্পোর্টস ডেস্ক :
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ফেভারিটের তকমা নিয়ে আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। অতীত রেকর্ড বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে আন্ডারডগ হিসেবে খেলতে নামবে সফরকারীরা।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পিএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা পেসার শাহিন আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান।
এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।
যেভাবে দেখা যাবে খেলা
ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা কম ছিল না। শেষ মুহূর্তে সরকারি টেলিভিশন বিটিভিতে সম্প্রচার করা হয়। এবার পাকিস্তান সিরিজ দেখা যাবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসে। এ ছাড়া ট্যাপম্যাডের মাধ্যমে বাংলাদেশে এই সিরিজ সরাসরি উপভোগ করা যাবে। আয়োজক পাকিস্তানে সিরিজটি দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টসে।
বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে- আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় ক্রিকবাজ, শ্রীলঙ্কায় ডায়লগ ও উত্তর আমেরিকায় উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। পাকিস্তানে লাইভ স্ট্রিম করা যাবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।
আগামীকাল তথা ১৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category