• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

কয়রায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জমি জবর দখল ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানী করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত্যু মাতব্বর আলী সানার পুত্র আবুল কালাম সানা। গতকাল রবিবার (২৫ মে) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমার চচাতো ভাই ও প্রতিবেশি জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সানা, রফিকুল ইসলাম সানা ও বিলু গাজীদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে তারা আমাদের বিভিন্ন ভাবে হয়রানী করার পাশাপাশি মারধর সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করার হুমকি ধামকি অব্যাহত রেখেছে। নিরুপায় হয়ে আমার ভাইপো জাহিদকে দিয়ে কয়রা থানায় গত ১১ মে একটি সাধারণ ডায়েরী করি। যার নং-৪৬০, এরপরেও আমাদের পৈত্রিক সম্পত্তি সম্পুর্ন গায়ের জোরে দখল করে নিয়ে তারা ভোগদখল করে খাচ্ছে। এ ব্যাপারে আমরা আদালতে মামলা করলে আমাদের পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। তাতেও তারা আমাদেন জমি ফেরত দিচ্ছে না। বিষয়টি নিয়ে কয়রা থানায় শালিশ বৈঠক হলে তারা তাদের অনুকুলে কোন কাগজপত্র দেখাতে পারিনি। তাপররেও তারা নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, গত ৭ মে আমার কয়রা কৃষি ব্যাংক শাখার একটি চেক হারিয়ে যায়। বিষয়টি নিয়ে আমি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নং-৬৯৪, উক্ত চেক বইটা কে বা কারা পায়। ঐ চেকের মধ্যে হতে আমার প্রতিপক্ষ জাহাঙ্গীর সানা একটি চেক সংগ্রহ করে চেকের বিপরীতে ২০ লক্ষ টাকা পাইবে বলে একটি উকিল নোটিশ প্রদান করেন। যা সম্পুর্ন ষড়যন্ত্রের মাধ্যমে একাজটি করেছে। আমাকে ক্ষতি করার জন্য তিনি এ ধরনের কাজ করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র হতে রেহাই পাইবার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


কয়রায় ভুমি মেলার উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় এ উপলক্ষে কয়রা সদরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও ভুমি অফিসের নাজির মোঃ মোমিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা এসএডি অফিসার এস এম মাসুম বিল্লাহ, উপজেলা, ভুমি অফিসের সার্ভেয়ার হাদিছুর রহমান, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা পঞ্চানন মল্লিক, কাজী রেজাউল ইসলাম, চারু চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম কাগুতি, মোঃ আবুল হাসানাত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কয়রায় উত্তরণের প্রকল্প অবহিত করণ সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের টেকশই সামাধন নিশ্চিত করার জন্য পদক্ষেপ(একসেস)প্রকল্পের অবহিত করণ সভা ২৫ মে(রোববার) বেলা ১১ টায় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্টিত হয়। উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী। প্রকল্পের এ্যাডভোকেসী নেটওয়ার্কিন অফিসার ফয়সাল মন্ডলের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, আব্দুর সবুর মিস্ত্রি, আবু হাসান,রেজাউল করিম (কারিম),অশোক কুমার শীল,মোস্তাফিজুর রহমান,মিতা রানী মন্ডল, ইরানী খাতুন, উত্তরণের ওয়াস প্রকল্পের দিপন মুখার্জী, প্রজেক্ট অফিসার তানিয়া খাতুন, প্রকল্পের নুসরাত জাহান, আরাফাত হোসেন মেহেদী হাসান টিটু প্রমুখ। সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category