• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

কয়রায় বিপন্ন ভাষা সংরক্ষণে মুন্ডা জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা অঞ্চলের কয়রা উপজেলায় বিপন্ন ভাষা সংরক্ষণের উদ্দেশ্য মুন্ডা জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩ টায় ২নং কয়রা নলপাড়া মুন্ডা কমিউনিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয় এই মতবিনিময় সভার আয়োজন করে। মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকার কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন অধ্যাপক মোঃ সামিউল হক, মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক (প্রশাসন,অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক খিলফাত জাহান যুবাইরার পরিচালনা এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারি পরিচালক খুজিস্তা আক্তার বানু, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী ফোমারের খুলনা জেলা আহবায়ক বলাই কৃঞ্চ মুন্ডা, সাধনা মুন্ডা,কবিতা মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সুব্রত মুন্ডা প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী ম্ডুা ও মাহাতো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category