• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

কয়রায় বালু উত্তোলনের অভিযোগে দুই জন আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রার কপোতাক্ষ নদের খুটিকাটা এলাকা হতে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা আদায় করে। এ আগে তাদেরকে বালু উত্তোলন করার সময় নদী হতে আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার মদিনাবাদ গ্রামের ইউনুস আলীর পুত্র লিটন গাজী (৩৫) এ একই গ্রামের মৃত সোহরাব সানার পুত্র আরাফাত হোসেন (২২)। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই তন্ময় কুমার, ইউএনও অফিসের পেশকার রিপন আল মামুন সহ পুলিশের সদস্যরা।


কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০ টায় ওয়াইল্ডটিমের সহযোগিতায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ। বিশেষ অতিথি ছিলেন আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম রাশেদুল হাছান ও দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহীর কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী। শিক্ষক আঃ হালিমের পরিচালনায় এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার সনজিত কুমার মন্ডল, ফিল্ড অফিসার মোঃ গোলাম মোস্তফা, মোঃ মুজিবুল হক, ভিটিআরটি সদস্য গাজী সিরাজুল ইসলাম,মোঃ ইয়াছিন আলী, ডাঃ অমল কৃঞ্চ মন্ডল, রিংকু রানী প্রমুখ। এতে ভিটিআরটি সদস্যরা অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে ভিটিআরটি সদস্যদের মাঝে, প্রাথমিক চিকিৎসা সেবার সরঞ্জাম, জ্যাকেট, হ্যান্ড গ্লাপ্স সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category