সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারোর নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরকল্পিত উপায় সঠিকভাবে শিক্ষিত করে তোলা। বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, চুরিচামারী সহ অর্থ পাচার করা। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যায় করতো তা হলে জাতি সু শিক্ষার শিক্ষিত হতো পারতো। এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আঃ রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।
কয়রা সদর ইউনিয়নে প্রাক বাজেট বিষয়ক সভা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় ইউনিয়ন পর্যায়ে প্রাক বাজেট সভা অনু্ষ্িঠত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয়-ব্যায়ের খসড়া বাজেট উপস্থাপন এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও পরামর্শ গ্রহন করা হয়। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর বাস্তবায়নে প্রাক বাজেট সভা অনু্ষ্িঠত হয়। কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ,সোহরাব হোসেন,আবু হোরায়রা খোকন,মাসুম বিল্ল্যাহ, মোস্তফা শফিকুল ইসলাম,হরেনন্দ্রনাথ সরকার, নাজমুচ্ছায়াদাৎ,মূর্শিদা খাতুন, সেলিনা আক্তার, ডরপের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ডরপের ফিল্ড ফ্যাসালিটেটর হারুন অর রশিদ,সহকারী ইঞ্জিনিয়ার প্রতিশ কুমার সাহা, যুব ফোরামের প্রতিনিধি মোঃ আশিকুজ্জামান, মিজনুর রহমান লিটন, মনিরুজ্জামান প্রমুখ। প্রাক বাজেট বিষয়ক সভায় শিক্ষক, সাংবাদিক, সিবিও সদস্য সহ কমিউনিটি পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।