• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
বুধবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলো- মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজামান (৫০), মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫), নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আকবর মেম্বার (৭৭), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম বেপারী (৫৪), মোহাম্মদপুর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮) ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম (৩০)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগের পৃথক টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহজামানকে এবং আনুমানিক পৌনে ৮ টার দিকে বসিলা এলাকা থেকে রুবেল ওরফে মোল্লা রুবেলকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে হাজী আলী আকবর মেম্বারকে গ্রেফতার করে।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে ডিবি-গুলশান বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. আব্দুল আলিম বেপারীকে গ্রেফতার করে। অন্যদিকে, ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিন আহম্মেদ শুভকে গ্রেফতার করে।
এছাড়া আজ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনছারুল করিমকে গ্রেফতার করে। আনছারুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category