সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : ৭ এপ্রিল ২০২৫, “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব গণমাধ্যম দিবস। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে একশনএইড বাংলাদেশ সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এই কর্মসূচির আয়োজন করে।
থিম: “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি
দিবসের উদ্দেশ্য: জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা।
গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করা।
স্থানীয় সাংবাদিক ও কর্মীদের, বিশেষ করে নারীদের অনলাইন হয়রানি ও হুমকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
“জার্নালিস্ট স্পটলাইট” কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের দৃঢ়তা ও অঙ্গীকার তুলে ধরা। স্থানীয় কমিউনিটির মধ্যে ডিজিটাল সাক্ষরতা ও সুরক্ষা প্রচার করা।
স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সিএসও-দের মধ্যে সহযোগিতা জোরদার করা। এছাড়াও একটা অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিমসহ কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূণঃ নির্ধারণে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার আওতায় গ্রাহক পর্যায়ে পানির বিল পূনঃনির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে কুড়িগ্রাম পৌরসভার হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, হিসাবরক্ষন কর্মকর্তা জাকারিয়া হোসেন, সহকারী প্রকৌশলী মো: মাহামুদুন্নবী, সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ বসুনিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা নিজাম উদ্দিন, পৌর জামায়াতের আমীর মতিউর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট সরদার মো: তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাদিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ এবং কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গ্রাহকদের প্রশ্ন উত্তর, সমস্যা ও প্রতিকার, পানির বিলসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশা প্রকাশ করেন- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।