• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

কয়রায় পুলিশের বিশেষ অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা জেলার কয়রা থানা পুলিশ গত ৪ মে, দিন ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৬২/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি ৫নং কয়রা গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মোঃ আলামিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, এনজিআর ৫৭/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার তিন আসামিন ষোলহালিয়া গ্রামের মৃত নওশের মালীর ছেলে মোঃ খোকন মালী, মৃত শামছুর রহমান গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিআর ৩৪৬/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি কুমারখালী গ্রামের মালেক গাইনের স্ত্রী মোছাঃ শিউলি বেগমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category