• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু

আতাউর শাহ্ :
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপল মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের লাশ পড়ে থাকতে দেখে। থানা পুলিশকে সংবাদ দেয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category