• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

গাজায় নৃশংস গণহত্যার ধিক্কার জানিয়ে দিনব্যাপী কুড়িগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত

মোস্তাফিজুর রহমান :
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : গাজায় উপর্যুপরি বিমান হামলা চালিয়ে নৃশংস গণহত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন রোববার। এরই অংশ হিসেবে ৭ এপ্রিল সোমবার কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিপুলসংখ্যক জামায়াতের নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে জেলা জামায়াতের অফিস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার সংলগ্ন উপজেলা মডেল মসজিদের প্রধান গেটে প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কুড়িগ্রাম ২ আসনের জন্য এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার প্রমূখ।
গাজায় ই*জ*রাইলী গণ*হত্যার প্রতিবাদে আহুত Global Strike এ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ ও স্বক্রিয় সমর্থন ঘোষণা করে তা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category