মাসুদ রানা, মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিস্ফোরক মামলায় প্রবাসি আবুল কালাম হাওলাদার ও ৭৪ বছরের ছারছীনা দরবারের খাদেম ইয়াকুব আলী হাওলাদার -কে আটক করেছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি, তারা কখনোই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না বরং বিএনপির সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আবুল কালাম হাওলাদার ২০০৬ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে ছিলেন। গত ২৭ ফ্রেফুয়ারী আবুল কালাম হাওলাদার সৌদিআরব থেকে বাড়িতে আসেন অন্যদিকে, ইয়াকুব আলী হাওলাদার দীর্ঘদিন ধরে ছারছীনা দরবারে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ, তাদেরকে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফাঁসানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সালেহ আহমেদ আকন (৭০) পিতা মৃত কাসেম আকনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ১১ নভেম্বর ২০১২ সালে মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ঝাউতলা বাজার সংলগ্ন সরকারি পাকা রাস্তায় আওয়ামী লীগের বিস্ফোরক মামলায় তাদের আসামি দেখিয়ে গভীর রাতে বসত ঘর থেকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, মামলার বাদী নিজেই আটককৃতদের চেনেন না। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তারা নির্দোষ এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তারা কোনো সুস্পষ্ট মন্তব্য করতে রাজি হননি।