• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নরসিংদীতে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ

মোঃ আল আমিন :
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূঁইয়ার একটি ভুট্টাখেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কে বা কারা মরদেহটি রেখে গেছেন।
পুলিশ জানায়, মরদেহের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে নিহতের এনআইডি কার্ডের ফটোকপিতে তার নাম সাইফুল ইসলাম। পিতার নাম হেলাল উদ্দিন। গ্রাম কালিয়াব আড়াল বাজার, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য সারোয়ারল খবর দেয়। এনআইডি কার্ডের তথ্য মতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, গত দুইদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয়। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category