• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

জরুরি অবস্থা জারির খবর গসিপ: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। জরুরি অবস্থা জারির কথা কেউ কেউ বলছেন। সেনাবাহিনী পুরোটাই দেখবে। এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু’একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।’
তিনি বলেন, ‘আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখবো। সেভাবেই চলতে থাকবে।’
নাসিমুল গনি বলেন, ‘আমার দুজন অফিসার সারারাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি যেন যে স্থিতিশীলতা আছে, সেটা যেন অব্যাহত থাকে।’
সামনে ঈদের নয় দিনের দীর্ঘ ছুটি। মানুষের নিরাপত্তার বিষয় যদি কিছু বলেন- এ বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি।’
‘বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে।’ যোগ করেন এই সিনিয়র সচিব।
কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে সবকিছু সেরকমই আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category