• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর কার্যালয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪ জন হলেন— মো. নজরুল ইসলাম ওরফে সোহেল রানা, মো. আল মামুন, মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক ও তানিয়া।
শনিবার (২২ মার্চ) দুপুরে তেজগাঁও উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শওকত হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তারা বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা করতো বলেও জানান তিনি।
শওকত হোসেন বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি, এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ নিয়েছে। এরপরই তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপপরিচালক (উত্তর) শামীম আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category