• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকা এবং ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ করেছেন গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা।
বুধবার (১৯ মার্চ) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তারা এ সুপারিশ করেন। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এসময় জনকণ্ঠের প্রধান প্রতিবেদক কাওসার রহমান বলেন, বাজেটের লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি কমিয়ে আনা। জনগণের সুবিধা হয় এমন পদক্ষেপ নিতে হবে। তবেই সেই পদক্ষেপ পরবর্তী সরকার অব্যাহত রাখবে।
বাজেটে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানির ধারা অব্যাহত রাখার পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ যাতে গতিশীল হয়, সেই ব্যবস্থা বাজেটে রাখতে হবে।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ব্যক্তি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার সুপারিশ করছি। ক্যাশলেস ব্যবস্থা প্রচলনের বিকল্প নেই। এ ব্যবস্থা গ্রামেও চালু করতে হবে। তবে কালো টাকার ছড়াছড়ি কমবে।
সমকালের হেড অব বিজনেস মো. জাকির হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এমনভাবে বাড়াতে হবে, যাতে একজন মানুষ এক মাস এটা দিয়ে চলতে পারে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদী বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব না, এটার একটা দর্শন থাকতে হবে। বাজেটের দর্শন হবে ন্যায়বিচার নিশ্চিত করা। মানুষ ভালো কাজ করলে পুরস্কার পাবে সেই ব্যবস্থা বাজেটে থাকতে হবে।
গ্রাহকদের কেবল অপারেটরদের দেওয়া ফি থেকে টেলিভিশন চ্যানেল এবং সরকার যাতে একটা অংশ পায় সেই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান আব্দুল্লাহ জাহেদী।
একই সঙ্গে অনলাইন গণমাধ্যমের সহায়তায় আগামী বাজেটে দিক-নির্দেশনা রাখার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category