• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

নরসিংদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।
পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় পুলিশ। পরে থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আটক করে। এসময় তাদের তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category