• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

গাইবান্ধায় মিথ্যা মানহানীর মামলায় তিন সাংবাদিক খালাস

শাহিন মিয়া :
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলপা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার গাইবান্ধার জুডিশিয়াল ৪র্থ আদালতের বিচারক হাসিবুজ্জামান মামলাটি নথিজাত ঘোষনা করে তিন সাংবাদিককে অব্যাহতির আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২০২২ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চ চেয়াম্যাান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেংকারীর খবর দৈনিক মানবজমিন, আনন্দ টেলিভিশন ও ফেসবুকে প্রচারিত হয়। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে তার জামাই এ এস এম আশরাফুল ইসলামকে বাদী করে তৎকালীন দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল (বর্তমানে দৈনিক যুগান্তর),আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবাদিক রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে মামলা দায়ের করেন ।
মামলাটি দীর্ঘদিন চলার পর এটি একটি সাজানো ও ষড়যন্ত্র মুলক বলে আদালতে প্রমানিত হয়েছে। এ প্রেক্ষিতে আজ গাইবান্ধা জুডিশিয়াল ৪র্থ আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন । সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতা করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট আহসানুল করিম লাছু,সাবেক পিপি মহিবুল হক সরকার মোহন, সালাহ উদ্দিন সেলিম,আনিস মোস্তফা তোতন,রুহুল আমিন রুবেল,জাহাঙ্গীর আলম,শাহ নেওয়াজ। অপর দিকে বাদি পক্ষে আইনি লড়াই করেন এ্যাডভোকেট আবু আহম্মেদ আবদুল্লা কনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category