• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

মঠবাড়িয়ায় এক তরফা বণিক সমিতির কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন

মাসুদ রানা :
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে অগণতান্ত্রিক ভাবে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে মনববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা সামসুল আলম খোকা, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, ব্যবসায়ী জাকির খান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে ব্যবসায়ীদের বাদ দিয়ে বাহিরের লোকদিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাদের। অগণতান্ত্রিক একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি ২৯ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি ঘোষণা করা হয়। যেখানে কমিটির অনেক সদস্যই ব্যবসায়ী না বলে অভিযোগ রয়েছে। এর পরপরই মঠবাড়িয়ার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মঠবাড়িয়া বাজারে প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category