• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : যুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে সিরিয়ায় অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে দুই-তৃতীয়াংশ সিরীয় নাগরিক নিহত অথবা আহত হওয়ার ঝুঁকিতে আছেন বলে অন্য একটি সংস্থা জানানোর একদিন পর প্রাণঘাতী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সিরিয়ান অবজারভেটরি বলেছে, ইদলিব প্রদেশের একটি বাড়িতে রাখা ছিল ওই গোলাবারুদ। বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাত বেসামরিক নিহত হয়েছেন। তবে বিস্ফোরণে প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে সংস্থাটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বিস্ফোরণস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ভেতর থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন।
ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, তারা ইদলিব প্রদেশের নায়রাব এলাকার একটি বাড়িতে অজ্ঞাত বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছেন। পরে প্রতিরক্ষা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছেন।
সরকারবিরোধী বিক্ষোভে চরম দমনপীড়নের জেরে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।
বুধবার সিরিয়ার বেসরকারি সংস্থা হিউম্যানেটি অ্যান্ড ইনক্লুসন বলেছে, গৃহযুদ্ধকালীন সিরিয়াজুড়ে পুঁতে রাখা প্রায় ১০ লাখ গোলাবারুদের মধ্যে অন্তত এক থেকে তিন লাখ এখন পর্যন্ত অবিস্ফোরিত রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category