• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

জামায়াত নেতার মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী বিকালে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়। এছাড়া একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করে দলটি।
এর আগে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৬ মাস সরকারের কাছে ন্যায় বিচারের আশা ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। কিন্তু ৬ মাসেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়া দাবি জানানো হয় সমাবেশে।

নরসিংদীর বারৈচায় মহাসড়কের সেতুর নীচে অজ্ঞাত নারীর মরদেহ
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নীচ হতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নীচ হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার বিকালে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নীচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা আনুমানিক ১৮-১৯ বছর বয়সী নারীর মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। কে বা কারা কী কারণে কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category