• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

নরসিংদীতে ২৫ বছর পর জামায়াতে ইসলামীর জনসভার প্রস্তুতি

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীতে ২৫ বছর পর আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর বিশাল জনসভা। শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।
এ জনসভায় নেতাকর্মীসহ দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করাসহ সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াতে ইসলামী। জনসভাকে ঘিরে যানজট ও জনভোগান্তি যেন না হয় সেদিক বিবেচনায় রেখে প্রশাসনের সাথে সমন্বয় করে জনসভা সফল করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমির হোসেন, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান প্রমুখ।


নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ মিয়া (২৫) সদর উপজেলার শান্তির ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মিয়া শহরের চৌয়ালাস্থ চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।
নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন, আলোচনা করে বিস্তারিত তথ্য জানা যাবে। সেই সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category