সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনা জেলার দা’কোপ উপজেলার কৈলাশ গাঞ্জ ইউনিয়নে কৃষকদের সুবিধার জন্য ১০ টি মিনি পুকুর খননের ব্যবস্থা করায় ঠিকাদার পুকুর খননের জন্য কৃষকদের নিকট বড় অংকের টাকার দাবি করে। এসময় কে বা কাহারা এখবর কৃষি অফিসার কে জানালে, তিনি ঘটনা স্হল পরিদর্শন পূর্বক সত্যতা জাচাই করেন। এবং কৈলাশ গন্ধ ইউনিয়নের ১০ টি পুকুর খননের কাজ বন্দ করে দিয়াছেন। এবং সাথে সাথে ঐ বরাদ্ধ কৃত অর্থে কৃষি অফিসার অতি দ্রুত অন্য ইউনিয়নে পুকুর খনন কাজ শুরু করেন। এসময় ষড়যন্ত্র কারিরা খিপ্ত হয়ে কৃষি অফিসারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র কারি চক্র মরিয়া হয়ে উঠেছ। তাদের দাবি ৬০ ফুট দৈর্ঘ্য ৩০ ফুট প্রস্থ এ পুকুর খনন কাজটি কৈলাশ গন্ধ ইউনিয়নে হতে হবে। যে খয় খতি কৃষকদের হওয়ার তাতো হয়েই গেছে ঐটাতো ফিরে পাওয়ার নয়। এবিষয়ে নিয়ে এবছর আর ভাবনা চিন্তা করে লাভ নেই।এব্যাপারে কৃষি অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দা’কোপ উপজেলায় যোগদানের পরে হতে। কৃষকদের সহযোগিতায় অব্যহত রয়েছে আগামী বছরে এ সুযোগ আসলে যথাযথ ভাবে কাজে লাগানো হবে।