• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

মাধবদীতে হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে মাধবদী এস পি ইনষ্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। খেলায় অংশ গ্রহণ করেন হৃদয় বাংলা ব্রাদার্স বনাম কিংস অফ হৃদয় বাংলা। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪/২ গোলে হৃদয় বাংলা ব্রাদার্স জয়ী হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল বাতেন শাহিন, আহবায়ক সদস্য আনোয়ার হোসেন আনু, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মফিজুল ইসলাম, শ্রম অধিদপ্তর কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান, মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শেখ ফরিদ (কাউন্সিলর), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক রফিকুল ইসলাম, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি), মাধবদী থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহানউল্লাহ শাহান, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কাজী মোঃ ওয়াসিম, নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাদেকুর রহমান গাজী, সমাজ সেবক মিজানুর রহমান প্রধান, সমাজ সেবক রতিশ দেবনাথ, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ইব্রাহিম মিয়া, মাধবদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, হৃদয় বাংলা ফুটবল ফেডারেশন সভাপতি মাহবুব আলম, হৃদয় বাংলা যুব সংঘের সহ-সভাপতি মাহমুদুল হাসান (মাসুম)। হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের প্রধান পৃষ্ঠপোষক নিত্য বাজার, সহ-পৃষ্ঠপোষক ইসলাম টেক্সটাইল মিলস্, আল-আহাদ এন্টারপ্রাইজ, হৃদয় বাংলা স্পোর্টস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category