সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এর আগে, মঙ্গলবার দিবাগগ গভীর রাতে উপজেলার চৌমুহনী বাজারের নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে নিপু প্রিন্ট এন্ড প্যাকেজিং কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠান মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। অভিযানে মোট ৪ হাজার ৪০১ কেজি পলিথিন ও দানা জব্দ করা হয়। অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, এর আগেও এই কারখানায় অভিযান চালানো দিনে অভিযান চালানো হয়। তখন কারখানা বন্ধ পাওয়া যায়। তারা অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ক্যাম্পাস পরিষ্কার করলেন নোবিপ্রবি উপাচার্য্য
একেএম শাহজাহান ঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। নিজ হাতে আর্বজনা পরিষ্কার করেন উপাচার্য্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বুধবার (২৯ জানুয়ারি) সকালে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্য্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য্য। উপাচার্য্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থী ও ক্যাম্পাসে আসা সবাইকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ময়লা- আবর্জনা ফেললে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর থাকবে। দেখতেও সবার কাছে ভালো লাগবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্য্যােগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক ও চলো পাল্টাই ফাউন্ডেশন।