সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছেন। মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ রওশন আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, প্রেস ক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, কৃষক গোবিন্দ বিশ্বাস, মলিনা রায় প্রমুখ।

খুলনার দাকোপে স্বামী স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : সোমবার দিবাগত গভীর রাতে কৈলাশগঞ্জ ইউনিয়ন এর রামনগর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু অজিত মন্ডলের পুত্র শচীন মন্ডল (৪৫,), তার স্ত্রী মলিনা মন্ডল, (৩৭) গত রাতের আধারে নিজের মুরগির ফার্মে ঘুমের ভীতর ঘরে থাকা মুগুর দিয়ে নাকে মুখে স্ব জোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, নিজে বিষ পান করে এবং নিজের মৃত্যু নিশ্চিত করতে নিজের ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে মৃত্যু নিশ্চিত করে।এখবর এলাকায় ছড়িয়ে পড়লে স্হানীয়রা ছুটে আসেন।এবং অতি দ্রুত দা’কোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহিত করা হলে, তিনি তার সহকর্মীরা একযোগে ঘটনা স্হল পরিদর্শন করেন।এব্যাপারে একই পরিবার দুই জন হত্যা হওয়ায় ঘটনা দুঃখ জনক হলেও সত্য ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ং সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয়রা জানায়।মৃত্যু ব্যক্তির জন্য আসল রহস্য উদঘাটনে ব্যপক ভুমিকা রাখা দরকার। তাই এলাকাবাসীর প্রানের দাবী প্রশাসন বিভাগের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহণ করার জন্য জোরদাবি জানায়। এব্যপারে স্হানীয় প্রশাসনের কাছে জানতে চাইতে তিনি অতি সহজে সকল তথ্য উদঘাটিত হবে।