• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনবেন ভুল ভাবছেন : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, চুয়াডাঙ্গা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।
সোমবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।
হাসনাত আবদুল্লাহ চুয়াডাঙ্গা জেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা এত বড় একটি জেলা হওয়ার পরেও এখানে উন্নয়নের দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এখনো ৫০ শয্যার জনবল দিয়ে সেবা দিচ্ছে, যা একটি বৃহৎ জেলার জন্য অত্যন্ত অপ্রতুল। এখানকার শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। জেলার ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য ছাত্র-জনতাই এগিয়ে আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category