• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই : এহসানুল মাহবুব জুবায়ের

মোঃ আল আমিন :
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোন বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যেসমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে এসমস্ত সংস্কার করা হবে। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।
তিনি গতকাল ২৫ জানুয়ারী শনিবার দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোন সুযোগ করে দিচ্ছি” এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন। এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায় জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন, সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।
জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।
এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category