সবুজবাংলা২৪ডটকম, রাজৈর (মাদারীপুর) : রাজৈর পৌরসভার টেকেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী, রাজৈর পৌরসভা শাখা। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাইমিনুর মোল্লা, তন নম্বর ওয়ার্ডে সভাপতি বনী ইয়ামিন, দুই নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ জাবের আহমেদ, এক নম্বর ওয়ার্ডের শহীদুল ইসলাম শহীদ। জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কম্বল বিতরণের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। কম্বল পেয়ে এলাকার মানুষ জানান, এই শীতে একটি কম্বল পেয়ে আমরা খুব খুশি হয়েছি ।