• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত ও কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় সোমবার দিনগত রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানালেও, পরে তা ৬৬ হওয়ার কথা জানিয়েছে। তুর্কি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে দুজন প্রাণ হারিয়েছেন। টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সাথে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে ও উপরের তলায় ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।
সকাল পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত ছিল ও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে জরুরি পরিষেবাগুলি আগুন নেভানোর জন্য ২৬৭ জনকে মোতায়েন করেছে। মধ্যরাত নাগাদ স্থানীয় মেয়র জানিয়েছেন, তারা এখনো হোটেলের কিছু অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category