• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৬১ জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর সদস্যদের মঝে এই হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ হাসান ফেরদৌস কমলে’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদঅফিসের সিইও নিতিশ মন্ডল, ডিএফএ মোঃ হেলাল উদ্দীন, এলএফএ মাহমুদুল হাসান, ডিএফএ রোজিনা আফরিন, প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটি বলয় মুন্ডা, উপকারভোগী চস্পা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৬১ জন সুবিধাভোগীকে এর আগে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের হাঁস- মুরগি এবং সে সাথে জনপ্রতি ৯ কেজি করে দানাদার রেডি ফিড খাবার দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ও নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠার লক্ষে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category