• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

রাজনীতি করেন আপত্তি নেই, আইনশৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মুন্সীগঞ্জ : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আপনারা যে দলেরই হোন। আমি এসপি সাহেবকে অনুরোধ করব আমার ভাই হলেও ছাড় দেবেন না। আগে তাকে চার্জশিটের ভেতরে ঢোকান। তারা এমপি হোক বা না হোক সেদিন হবে। এখন আইনশৃঙ্খলার ভেতর তাদের কোনো হাত নেই।
রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব বলেন।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরনী সংসদ মাঠে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবে না আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। এখন বড় সুযোগ। কোনো অবস্থাতেই ছাড় দেবেন না।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, এখন কৃষি শ্রমিক পাওয়া যায় না। পরিবারের একজন ছেলে যদি বিদেশ যায়, তখন মাঠে কাজ করতে চায় না। এটা আমাদের একটা খারাপ দিক। আপনারা মাঠে কাজ করেন। শরীর ভালো থাকবে, দেশের উৎপাদনও বাড়বে।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটি.এম, হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি শ্যালোমেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category