• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ আল আমিন :
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ১২ জানুয়ারী রোববার দুপুরে আমরা মাধবদী বাসীর আয়োজনে ব্যবসায়ী নেতা সহ স্কুল-কলেজে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন করেন।
আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেনে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, শিক্ষনুরাগী প্রকৌশলী মফিজুল ইসলাম, মাধবদী স্বেচ্চাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি আল-আমিন রহমান সহ আরো অনেক।
মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট-মাধবদীকে ধ্বংস করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল এই পরিকল্পনা করে। কিন্তু লাখ লাখ মানুষের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে কোনো উদ্যোগ নেয়নি ঔই সরকার। অনতিবিলম্বে বাইপাস প্রকল্প বন্ধের দাবী জানান তিনি।
আবু ছালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান সহ অন্যান্য বক্তরা এই মানববন্ধনে আরো বলেন, দেশের ৭০ শতাংশ বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাবুরহাট ও মাধবদীতে তৈরি কাপড়। প্রথম শ্রেণির মাধবদী পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় অর্ধশতাধিক ব্যাংক রয়েছে। রয়েছে হাজার হাজার পাওয়ারলোম-টেক্সটাইল শিল্পকারখানাসহ সুতা তৈরির মিল। মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস নির্মিত হলে হারিয়ে যাবে কাপড়ের ঐতিহ্য। মুখ থুবড়ে পড়বে শিল্প ও বাণিজ্য। বিষয়টি অন্তর্র্বতী সরকারকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এই বাইপাস প্রকল্প বাতিল করে পূর্বের সড়ক উন্নতি করার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী পালন করবেন আমরা মাধবদীবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category