• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

দেশে ফিরলেন ভারতে থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশী এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায়।
মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান তারা। এ ছাড়া বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।
এর আগে রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক পানিসীমায় ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দফতরের পরিচালক মো: আবদুস ছাত্তার বলেন, ‘দুই ফিশিং জাহাজে থাকা ৭৮ জন জেলে-নাবিকসহ মোট ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ৫ জানুয়ারি দুই দেশের পারস্পরিক প্রত্যাবাসনে এটা সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের কারাগারে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category