• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

নওগাঁয় বছরের প্রথম দিনে সড়কে ঝড়লো ২ প্রাণ, আহত ৪

আতাউর শাহ্ :
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বছরের প্রথম দিনে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।
নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন। আহতরা হলেন, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category