সবুজবাংলা২৪ডটকম, শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) : চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের লস্করপুরবাটা হাজীপাড়া ক্ষীর নদীর বিল হয়ে ভোলার হাট অভিমুখী ৫ কিঃমিঃ রাস্তা সংস্কারের ব্যবস্থা না হওয়ায় প্রায় ৪০ হাজার হেক্টর ফসলি জমিতে ফসল ফলানো এবং উতপাদনকৃত ফসল বাড়িতে আনা-নেয়ায় কৃষকদের চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।
সংশ্লিষ্টন সুত্রে জানাযায় প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে চাষের ব্যবস্থা করতে হলে জন চলাচলের একমাত্র এই রাস্তাটি বর্ষাকালে হাঁটু কাঁদার মধ্যে দিয়ে কৃষকদের আসা-যাওয়ায় কষ্টের সিমা থাকে না। স্থানীয়দের কাছে জাননে চাইলে তারা জানান, বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই রাস্তা সংস্কারের ব্যাবস্থা হয়নি। বর্ষা মৌসুমে চলাচলের জন্য দারুণভাবে ভোগান্তিতে পরতে হয় কৃষকদের। বিষয়টি স্থানীয় সরকার জাতীয় সংসদ সদস্যরা দীর্ঘদিন ধরে দেখেও না দেখার ভান করে তাদের কাজ হাসিল করেছে। শিবগঞ্জ হয়ে ভোলাহাট অভিমুখী এই রাস্তাটি সংস্কার না হলে দূর্ভোগের শিকার হবে দুই উপজেলার হাজারো মানুষেরা। তাই অতি দ্রুত রাস্তা সংস্কারে এগিয়ে আশার জন্য বর্তমান অন্তর্বরতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুচ সাহেবের আশু হস্তক্ষেপ কামনা করছেন শিবগঞ্জ এলাকার ভুক্তভোগী কৃষকেরা