• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ। এতে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুল ইসলাম, সুমাইয়া খাতুন, রিয়াজ রহমান, আমেনা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, কয়রা খালে নেটপাটা দিযে পানি প্রবাহের পথ বন্ধ করছে এক শ্রেনীর মানুষ। এ ছাড়া নেট দেওয়ার কারনে কৃষিখাতে ক্ষতি হওয়ার পাশাপাশি মাছের প্রজনন কাজে ব্যাহৃত হচ্ছে। যে কারনে খালের নেটপাটা অপসারণ সহ অবমুক্ত করতে হবে। এ সময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে খাল অবমুক্ত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category