• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘‘নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কী হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন ২০২৫ এর ডিসেম্বর বা ২৬ এর ৩০ জুনের মধ্যে নির্বাচন। সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন।’’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে। সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্ত আনতে চায় অন্তর্র্বতী সরকার।’’
শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘‘কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না। তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস নাইন ও ক্লাস টেনের টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে।’’
তিনি বলেন, ‘‘ইউনিভার্সিটি গ্রান্ডস কমিশন থেকে মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category