• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক :
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন ।
এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে।
প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category