• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নরসিংদীতে কলেজ ছাত্র চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে চিরকুট লিখে মিফতাউল হাসান প্রতীক (১৮) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় সিটি হাউজ নামে একটি ছাত্রবাসের কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
মিফতাউল হাসান প্রতীক ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। তিনি আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী। প্রতীক নরসিংদী শহরের বাসাইল এলাকার সিটি হাউস নামে একটি বেসরকারি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।
সিটি হাউস ছাত্রবাসের সহকারী হোস্টেল সুপার নাদিমুল ইসলাম জানান, কলেজ ছুটির পর প্রতীকের রুমমেটরা হোস্টেলে এসে রুম বন্ধ পেয়ে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করে। সে তাতে সাড়া না দেওয়ায় তারা দরজার ফাঁক দিয়ে ভেতরে কী হচ্ছে তা দেখার চেষ্টা করে। এ সময় তারা প্রতীককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আমাকে খবর দিলে আমরা কয়েকজন মিলে দরজা ভেঙে রুমে প্রবেশ করি। পরে ওর বন্ধুরাই তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেরেম উল্যাহ আহছান বলেন, আমাদের কলেজের বাইরে আলাদা একটি প্রাইভেট হোস্টেলে বন্ধুদের সঙ্গে প্রতীক থাকত। ঘটনা শোনার পর আমরা ওই হোস্টেলে যাই। সেখানে তার বন্ধুর কাছ থেকে একটি লিখিত কাগজ ও বেলুন পাই। বেলুনের মাঝে একটি মেয়ের নাম লেখা রয়েছে। এ ছাড়া মেয়েকে উদ্দেশ করে একটি চিঠি এবং বাবা-মাকে লেখা সান্ত্বনাপত্র পোওয়া গেছে।’
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, ‘মিফতাউল হাসান প্রতীক নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস লেগেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category