• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নোয়াখালীতে জমিন নিয়ে বিরোধ, নিহত- ১

একেএম শাহজাহান :
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে লেদুর বাপের বাড়ির আনোয়ার মিয়ার পুত্র বাবুল মিয়ার সাথে একই এলাকার আঃ মান্নানের জমিন নিয়ে বিরোধ চলে আসিছিল। ঘটনার সময় মান্নান বিরোধের জমিতে কাজ করতে লোকজন নিয়ে আসে । এ সময় বাবুল বাধা দেয় । এতে ক্ষিপ্ত হয়ে বাবুল মিয়ার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকেরা। এতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বাবুল। জানাগেছে নিহত বাবুল কিছু দিন আগে স্ট্রক করেছিলো। ঘটনার পর লাশ স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে একটা পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান এর সাথে আলাপ করলে তিনি বলেন অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের আলোকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে শাশুড়ি ও পুত্রবধূকে গাছের সঙ্গে বেঁধে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নোয়াখালীর সদর উপজেলায় স্কুল শিক্ষক মো. আব্দুস শহীদ মাস্টারের (৫৫) বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার পরিবারের মহিলাসহ চারজন আহত হয়েছেন। ৬ ডিসেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি একই উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩৫) দক্ষিণ চরকাউনিয়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের ভাগনে মো. মাহমুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ মাস্টারের বাড়িতে হামলা চালায় ১০-১৫ জন যুবক। একপর্যায়ে হামলাকারীরা আমার মামী জান্নাতুল ফেরদাউস (৪০) ও তার ছেলের বউ জুলফা আক্তারকে (২০) গাছের সাথে বেঁধে বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আমার মামা বাধা দিতে চাইলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের দেওয়া আগুনে রান্না ঘর পুরোপুরি পুড়ে যায় এবং বসত ঘরেরও কিছু অংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, স্থানীয়রা এসে হামলাকারীদের ধাওয়া দেয়। ওই সময় রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রাসেল জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটায়। গণপিটুনির শিকার রাসেল ও আহত মাস্টার শহীদ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বজনরা এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত নয়। সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী বিএনপি সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র মেরামতের আলোচনায় মোঃ শাহজাহান:
‘রাজনৈতিক নেতা নয়, খুনের আসামি হিসেবে দেশে ফিরবে শেখ হাসিনা’
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসতে হলে খুনের আসামি হিসেবে আসবে, তবে রাজনৈতিক নেতা হিসেবে নয়।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সংবিধানকে একটি দলের মেনিফেস্টো বানিয়ে ছিল এবং স্বাধীনতার আখাঙ্খাকে ধুলিসাৎ করেছেন। সেই সংবিধানের আমরা পরিবর্তন চাই। সে আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমরা লড়াই করছি।’ আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সভাপতিত্বে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার আবু সায়েম, বিএনপি নেতা এডভোকেট আবদুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাত হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category