• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

মঠবাড়িয়ায় রাতের আঁধারে নির্মাণাধীন পাকা ঘর ভেঙে ইট চুরির অভিযোগ

মাসুম ফরাজি :
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে নির্মাণাধীন পাকা ঘর ভেঙে ইট চুরি করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মিরুখালী ইউনিয়নের ওহেদাবাদ গ্রামে।
স্থানীয় সুত্রে জানাযায়, ১২ নভেম্বর মিরুখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন তার স্ত্রী হোসনে আরা’র নামে ১৫ বছর পূর্বে ৩০শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে ছিলো গত ২বছর ধরে মোয়াজ্জেম হোসেন ও প্রতিপক্ষ মৃত রমনী বেপারীর ছেলে শুভ বেপারীর সাথে বিরোধ চলে আসছে এবং স্থানীয়রা জানান পাকা ঘরটি মোয়াজ্জেম হোসেন নির্মিত করতেছিলো তবে ১২ ও ১৩ নভেম্বর গভীর রাতে ঘরের ইট ভাংচুর করার শব্দ পেয়েছে।
এব্যাপারে মোকাম মঠবাড়ীয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ শুভ বেপারীকে বিবাদী করে একটি মামলা দায়ের করে মামলা নং- ৯২৭/২৪।
মোয়াজ্জেম হোসেন বলেন, আমার নির্মাণাধীন পাকা ঘরটি শুভ বেপারীর ঘরের সামনে অবস্থিত এবং এখানে টিন শেডের আমার ঘর ছিলো আগে দুই দুই বার সেই ঘর আমার প্রতিপক্ষ শুভ বেপারী ও তার সন্ত্রাসীরা মিলে ভেঙে ফেলেছে ।
তিনি আরও বলেন, গভীর রাতে আমার এই পাকা নির্মাণাধীন ঘরটির আবারো শুভ বেপারী চারপাশ থেকে ভেঙে ফেলেছে আমি এর সঠিক বিচার চাই।
১ ও ২ ডিসেম্বর শুভ বেপারী আবারও নির্মাণাধীন পাকা ঘরটি ভেঙে ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখতে পায় বাধা দিলে মোয়াজ্জেম হোসেনকে বিভিন্ন হুমকি ধামকী দেয় শুভ বেপারী।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত শপক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category