• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ বাবার মৃত্যু

আতাউর শাহ্ :
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে কোহেলী খাতুন (১০) নামের এক ছাত্রীসহ তার বাবা কোরবান আলী (৩২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার সাড়ে ৯ টার দিকে জেলার রাণীনগর উপজেলায়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার বিকালে জেলা মর্গে প্রেরন করেছেন।
নিহত বাবা-মেয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মেয়ে রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত কোরবান আলী একজন বাকপ্রতিবন্ধী মানুষ। সে কথা বলতে পারতো না এবং কানেও কম শুনতো। তার স্ত্রীর অন্য এক যুবকের পরকিয়ার সম্পর্ক ছিল। এরমধ্যে সোমবার পূর্বরাতে নিহতের স্ত্রী পার্শ্ববর্তী এক ছেলের সাথে তার ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর সে মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পরে। আজ সকালে কোরবান আলী তার মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৯ টার দিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চকের ব্রিজ এলাকায় আত্মহত্যা করে। স্থানীয়রা লাইনের উপর তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category