• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বনশ্রীতে খালে উল্টে পড়েছে বাস

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে দুর্ঘটনার তথ্য পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, এই দুর্ঘটনায় ৫-৭ জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাইনি।
বাসটি কীভাবে খালে পড়েছে, জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থলে বাসের চালক কিংবা হেলপার কাউকে পাওয়া যায়নি। তবে আমরা লোকমুখে যতটুক জানতে পেরেছি বাসটি ছিল রাস্তার বাম পাশে। আর খাল হচ্ছে রাস্তার ডান পাশে। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার বাম পাশের গাড়িটি কীভাবে ডান পাশে এসে খালে পড়েছে। অনেকে বলছেন একজন নারী যাত্রীকে নামাতে গিয়ে বাসের চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়। এতে রাগ করে চালক বাসটি খালের দিকে নিয়ে যেতে পারেন। চালক রাগ করে এমন করতে পারেন তবে এই বিষয়টি নিশ্চিত নয়। আমরা বিষয়টি জানার জন্য তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category