সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরনে স্মরন সভা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই স্মরন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, গন অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষক মোহসিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী,, আহত ছাত্র আলতাফ মাহমুদ, শাহিন আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।

কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি লিটন, সম্পাদক আছাদুল নির্বাচিত
কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় সমিতির কয়রা সদরে অবস্থিত কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আহাদুর রহমান লিটন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আছাদুল হক ঢালী। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি এফ এম মহরম হোসেন, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজু, কোষাধাক্ষ্য মিজানুর রহমান মিলন, দপ্তর সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মোল্যা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনিছুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক মৃত্যঞ্জয় সরকার। কমিটির নেতৃবৃন্দরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।