• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নওগাঁয় নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী

আতাউর শাহ্ :
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. রাব্বি হোসেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
ছাত্রীকে নিয়ে উধাও পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন উপজেলার রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের সাবেক নৈশ্যপ্রহরী আতোয়ার রহমানের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত ২০২১ সালে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নেন রাব্বি হোসেন। নিয়োগ নেওয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় একপর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রাথমিক ভাবে সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের মাঝে একপ্রকার অসস্তি বিরাজ করছে। এতেকরে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আশংকা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।
এবিষয়ে জানতে পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বলেন, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি। আজ এ ব্যাপারে মিটিং করে ওই পরিচ্ছন্নতা কর্মীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category