সবুজবাংলা২৪ডটকম, কযরা (খুলনা) : কয়রায় জেজেএসের প্রস্তুতি প্রকল্পের উদ্যোগে নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে সেবা প্রাপ্তি বিষয়ক এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মুর্শিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়, সহকারি প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবলা, সহকারি প্রকল্প কর্মকর্তা আব্দুল মজিদ, সাংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, স্থানীয় অধিবাসী গনেশ মুন্ডা, আব্দুল্লাহ মোড়ল, নীলকান্ত মুন্ডা, উষা রানী মুন্ডা, সাধনা মুন্ডা প্রমুখ।

কয়রায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে :ঘর সংস্কারের চেক বিতরন
কয়রার উপকূলীয় অঞ্চলের ১৭টি পরিবারকে ঘর সংস্কারের জন্য প্রতি পরিবারের মাঝে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের কার্যালয়ে এই সহায়তা চেক বিতরণ করা হয়। শেয়ার টেষ্ট ও স্ট্যাট ফান্ড বাংলাদেশে এবং সুন্দরবন কোয়ালিশন ও সিএনআরএসের টেকনিক্যাল সহযোগিতায় ও বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে। চেক বিতরন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধির দাবি জানান তিনি। চেক বিতরন অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সিএনআরের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ , মিলনী যুব সংঘের স্বেচ্ছাসেবক—অপূর্ব মন্ডল, সুব্রত মুন্ডা, নাজমুল হুদা মিলন, সুদীপ্ত ঢালী, রবেন মুন্ডা, সৌমেন মুন্ডা প্রমুখ। চেক বিতরন শেষ উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস দীর্ঘ ৩৫ বছর পর বড়বাড়ী শীলপুকুর সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। সুন্দরবন কোয়ালিশন ও মিলনী যুব সংঘের নানাবিধ সামাজিক কার্যক্রম দেখে প্রধান অতিথি সন্তোশ প্রকাশ করেন।